ইরানের রাজধানী তেহরানসহ দেশটির একাধিক শহরে বড় ধরনের যৌথ হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই হামলার ঘটনায় তেহরানের বিভিন্ন প্রান্ত শক্তিশালী বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। তবে ভয়াবহ এই পরিস্থিতির মধ্যেও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্পূর্ণ নিরাপদ ও অক্ষত আছেন বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ প্রেসিডেন্ট দপ্তরের একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হামলার পরপরই প্রেসিডেন্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তিনি বর্তমানে সুস্থ ও নিরাপদ স্থানে রয়েছেন।
জানা গেছে, তেহরানের অত্যন্ত সুরক্ষিত এলাকা হিসেবে পরিচিত ‘পাস্তুর জেলা’ লক্ষ্য করে দফায় দফায় বিস্ফোরণ ঘটানো হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকাটিতেই প্রেসিডেন্টের কার্যালয় এবং ইরানের সর্বোচ্চ নেতার বাসভবন অবস্থিত। আকস্মিক এই হামলায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুততম সময়ের মধ্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমও ইরানে এই ভয়াবহ হামলার খবরটি গুরুত্বের সাথে প্রচার করছে।
রিপোর্টারের নাম 




















