ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

ইসরাইলে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা: মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে ইসরাইলি হামলার জবাবে এবার পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান। ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। শনিবার এই হামলার পর পুরো ইসরাইল জুড়ে সতর্ক সংকেত বা সাইরেন বাজানো হয়েছে এবং দেশটির প্রতিরক্ষা বাহিনী পাল্টা ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরান থেকে ছোড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় শনাক্ত করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশটির সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার এবং জরুরি নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ইসরাইলি বিমান বাহিনী জানিয়েছে, তারা আগত হুমকি মোকাবিলায় সক্রিয় রয়েছে এবং প্রয়োজনে পাল্টা আঘাত হানার জন্য প্রস্তুত আছে। তবে প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ নিশ্ছিদ্র নয় উল্লেখ করে জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এর আগে শনিবার ভোরে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন কৌশলগত অবস্থানে বিমান হামলা চালায় ইসরাইল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহৌরি এলাকাসহ বেশ কিছু স্থানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

ইসরাইলি এই অভিযানের কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা ব্যবস্থা হিসেবে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান। এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে দুই দেশের সীমান্ত ও আকাশসীমায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০ রোজার মধ্যে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি ইসলামী আন্দোলনের

ইসরাইলে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা: মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা

আপডেট সময় : ০২:৪৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬