ঢাকা ০৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

আফগান তালেবানের বিরুদ্ধে পাকিস্তানের ‘আত্মরক্ষার অধিকার’ সমর্থন করল যুক্তরাষ্ট্র

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবানের পক্ষ থেকে আসা যেকোনো হামলার বিপরীতে পাকিস্তানের ‘আত্মরক্ষার অধিকার’ রয়েছে বলে মন্তব্য করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ওয়াশিংটন সরাসরি ইসলামাবাদের প্রতি এই সমর্থন ব্যক্ত করেছে।

শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, তালেবানের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের নিজের ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষার অধিকারকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয়। পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র ইমেইলে পাঠানো এক বার্তায় এই অবস্থানের কথা স্পষ্ট করেন।

একই দিনে মার্কিন কূটনীতিক অ্যালিসন হুকার পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে হুকার জানান, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সাম্প্রতিক সংঘাতের ওপর ওয়াশিংটন নিবিড়ভাবে নজর রাখছে। এই লড়াইয়ে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনাও প্রকাশ করেন তিনি।

এদিকে, দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান এই সামরিক উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইরান। উদ্ভূত পরিস্থিতিতে পাকিস্তান ও আফগানিস্তান উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে তেহরান। শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে উভয় দেশকেই একে অপরের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। একই সঙ্গে এমন কোনো পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে, যা এই অঞ্চলে উত্তেজনা বা বড় ধরনের সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানব পাচারকারী আটক

আফগান তালেবানের বিরুদ্ধে পাকিস্তানের ‘আত্মরক্ষার অধিকার’ সমর্থন করল যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৯:৫৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬