প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে ইরান। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়েছে, উভয় দেশের উচিত একে অপরের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকা। পাশাপাশি, এমন কোনো পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে যা এই অঞ্চলের সংঘাত ও উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে।
এই সংকটময় পরিস্থিতিতে তেহরান কূটনৈতিক সমাধানের উপর জোর দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ফলপ্রসূ সংলাপ আয়োজনে ইরান সব ধরনের সহযোগিতা প্রদানে প্রস্তুত। তিনি আরও বলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধিকে উৎসাহিত করতে ইরান সক্রিয় ভূমিকা পালন করতে আগ্রহী। এই উদ্যোগের মাধ্যমে ইরান আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
রিপোর্টারের নাম 

























