ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

আফগানিস্তানে পাকিস্তানের বড় ধরনের সামরিক অভিযান: ২৭৪ জন নিহতের দাবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪১:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিশেষ সামরিক অভিযান ‘অপারেশন গজব-লিল হক’-এ ব্যাপক প্রাণহানির খবর পাওয়া গেছে। পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, এই অভিযানে এখন পর্যন্ত ২৭৪ জন তালেবান সদস্য ও সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও চার শতাধিক ব্যক্তি।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এই অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, অভিযানে আফগান তালেবানের ৭৩টি সামরিক পোস্ট ধ্বংস করা হয়েছে এবং ১৮টি পোস্টের নিয়ন্ত্রণ নিয়েছে পাকিস্তানি বাহিনী। প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরূপণ করে তিনি আরও দাবি করেন, অভিযানে ১১৫টি ট্যাংক, সাঁজোয়া যান (এপিসি) ও ভারী আর্টিলারি অস্ত্র ধ্বংস করা হয়েছে।

এই সংঘাতের সূত্রপাত হয় গত বৃহস্পতিবার রাতে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের পাক-আফগান সীমান্তবর্তী ডুরান্ড লাইন এলাকায় পাকিস্তানি সেনাচৌকিতে অতর্কিত হামলা চালায় আফগানিস্তানের সেনাবাহিনী। ওই হামলায় অন্তত ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হন এবং বেশ কয়েকজন সেনাকে বন্দি করে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই হামলার দায় স্বীকার করে জানিয়েছেন, এটি ছিল গত ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানের চালানো বিমান হামলার প্রতিশোধ। পাকিস্তানের ওই অভিযানে অন্তত ৮০ জন নিহত হয়েছিলেন।

সীমান্তে হামলার পর বৃহস্পতিবার রাত ১২টার দিকে আফগান বাহিনী পিছু হটলে তার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা আঘাত হানে পাকিস্তান। রাত ৩টা ৪৫ মিনিটে শুরু হওয়া ‘অপারেশন গজব-লিল হক’-এর আওতায় রাজধানী কাবুল, পাকতিয়া ও কান্দাহার প্রদেশের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলা চালায় পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী। বর্তমানে ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থগিত হলো বিটিসিএলের এমভিএনও সেবার পরীক্ষামূলক কার্যক্রম

আফগানিস্তানে পাকিস্তানের বড় ধরনের সামরিক অভিযান: ২৭৪ জন নিহতের দাবি

আপডেট সময় : ০৯:৪১:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬