ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

ইরান-ইসরাইল উত্তেজনা: ইসরাইল উপকূলে বিশ্বের বৃহত্তম মার্কিন রণতরী, বাড়ছে যুদ্ধপ্রস্তুতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের মধ্যে বিরাজমান চরম উত্তেজনার মধ্যেই ওই অঞ্চলে নিজেদের সামরিক শক্তি ব্যাপকহারে বাড়াতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে বিশ্বের সর্ববৃহৎ মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড’ ইসরাইল উপকূলে অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। যদিও মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে রণতরীটি মোতায়েনের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে ইসরাইলের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রণতরীটি বর্তমানে ইসরাইলি জলসীমার কাছাকাছি অবস্থান করছে।

শুধু রণতরীই নয়, আকাশে সামরিক সক্ষমতা বাড়াতেও জোর তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে অন্তত ২০টি মার্কিন রিফুয়েলিং (জ্বালানি সরবরাহকারী) বিমান ইসরাইলে অবতরণ করেছে। এর মধ্যে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে চারটি অত্যাধুনিক ‘কেসি-৪৬এ পেগাসাস’ রিফুয়েলিং বিমান পৌঁছানোর খবর পাওয়া গেছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিতিশীলতার মধ্যে মার্কিন এই সামরিক উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সম্ভাব্য ইরানবিরোধী কোনো বড় ধরনের সামরিক অভিযানের পূর্বপ্রস্তুতি হিসেবেই যুক্তরাষ্ট্র তাদের এই বিশাল সমরাস্ত্র ও সরঞ্জাম মোতায়েন করছে বলে ধারণা করা হচ্ছে। মূলত মিত্রদেশ ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করা এবং আঞ্চলিক প্রভাব বজায় রাখতেই পেন্টাগন এমন রণকৌশল গ্রহণ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখার লড়াই: শ্রীলঙ্কার মুখোমুখি পাকিস্তান, সামনে পাহাড়সম সমীকরণ

ইরান-ইসরাইল উত্তেজনা: ইসরাইল উপকূলে বিশ্বের বৃহত্তম মার্কিন রণতরী, বাড়ছে যুদ্ধপ্রস্তুতি

আপডেট সময় : ০৭:৪৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬