ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

আফগান সীমান্তে পাকিস্তানের ব্যাপক হামলা: ২২৮ সেনা হত্যার দাবি ইসলামাবাদে, তালেবানের পাল্টা চিত্র

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

আফগান সীমান্তে চলমান উত্তেজনার জেরে আফগান ভূখণ্ডে পরিচালিত বিমান হামলায় অন্তত ২২৮ জন আফগান সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান। একই হামলায় আরও ৩১৪ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে ইসলামাবাদ। তবে পাকিস্তানের এই দাবি অস্বীকার করে আফগান তালেবান সরকার জানিয়েছে, তাদের আট সেনা নিহত ও ১১ জন আহত হয়েছেন। এই পাল্টাপাল্টি হতাহতের দাবি দুই দেশের সীমান্ত পরিস্থিতিকে আরও ঘোলাটে ও উত্তপ্ত করে তুলেছে।

পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্রের দেওয়া তথ্য অনুযায়ী, আফগানিস্তানে চালানো বিমান হামলায় বিপুল সংখ্যক সেনা নিহত ও আহত হওয়ার পাশাপাশি আফগানিস্তানের ৭৪টি সীমান্ত চৌকি ধ্বংস হয়েছে। এছাড়া, তাদের সেনারা আরও ১৮টি সীমান্ত চৌকি দখল করতে সক্ষম হয়েছে।

এদিকে, আফগান তালেবান সরকার পাকিস্তানের এই দাবি প্রত্যাখ্যান করে নিজস্ব হতাহতের পরিসংখ্যান প্রকাশ করেছে, যা পাকিস্তানের দাবির চেয়ে অনেক কম।

শুক্রবার দুপুরের পরও পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক সংঘর্ষ অব্যাহত ছিল। একদিকে পাকিস্তান বিমান হামলা চালাচ্ছে, অন্যদিকে আফগানিস্তানের ভেতর থেকেও পাল্টা হামলা চালানো হচ্ছে। সীমান্ত এলাকায় কর্মরত সাংবাদিকদের তথ্য অনুযায়ী, উভয় পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। সার্বিক পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত রয়েছে এবং পাকিস্তান জানিয়েছে, তারা পাল্টা হামলা অব্যাহত রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে শিশু হত্যার নির্মমতা: ন্যায়বিচারের দাবিতে সোচ্চার জমিয়ত

আফগান সীমান্তে পাকিস্তানের ব্যাপক হামলা: ২২৮ সেনা হত্যার দাবি ইসলামাবাদে, তালেবানের পাল্টা চিত্র

আপডেট সময় : ০৫:০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬