আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান সীমান্ত সংঘাত বন্ধ করে কূটনৈতিক উপায়ে বিদ্যমান মতবিরোধ নিরসনের আহ্বান জানিয়েছে রাশিয়া। একইসঙ্গে, দুই দেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে মধ্যস্থতা করারও ইঙ্গিত দিয়েছে মস্কো।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সীমান্তজুড়ে দফায় দফায় হামলা বন্ধ করতে দেশ দুটির প্রতি জোর আহ্বান জানানো হয়েছে। মস্কো মনে করে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য এই সংঘাত অত্যন্ত ক্ষতিকর। চলমান এই উত্তেজনার ফলে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক আরও খারাপের দিকে যাচ্ছে, যা কারো জন্যই মঙ্গলজনক নয়। তাই দ্রুত সংঘাতের পথ পরিহার করে আলোচনা ও সমঝোতার টেবিলে ফিরে আসা অপরিহার্য। রাশিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রয়োজনে এবং উভয় পক্ষ যদি চায়, তাহলে তারা আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার ভূমিকা পালনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করবে। এই প্রস্তাবের মাধ্যমে মস্কো আঞ্চলিক স্থিতিশীলতায় নিজেদের ভূমিকা আরও জোরালো করতে চাইছে।
রিপোর্টারের নাম 
























