আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বিরাজমান সীমান্ত উত্তেজনা নিরসনে ইরান দুই প্রতিবেশী রাষ্ট্রকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে আহ্বান জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার ভোরে সামাজিক মাধ্যম ‘এক্সে’ (X) দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান। তিনি সুপ্রতিবেশীনীতির আলোকে মতপার্থক্য নিরসনের ওপর গুরুত্ব আরোপ করেন।
পবিত্র রমজান মাস উপলক্ষে এক বার্তায় তিনি আত্মসংযম ও ইসলামী সংহতির কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, এই পবিত্র মাসে সকল মতপার্থক্য ভুলে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী শান্তি প্রক্রিয়াকে সমর্থন করার ব্যাপারে তার দেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, ইরান গঠনমূলক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং কাবুল ও ইসলামাবাদের মধ্যে সহযোগিতা জোরদার করার জন্য সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে। এই অঞ্চলের স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য পারস্পরিক আস্থা ও সহযোগিতার বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।
—
রিপোর্টারের নাম 























