প্রতিবেশী দেশ আফগানিস্তানের অভ্যন্তরে ব্যাপক সামরিক অভিযান চালিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির দাবি করেছে পাকিস্তান। ইসলামাবাদ জানিয়েছে, তাদের বিশেষ অভিযানে আফগান বাহিনীর ২৭টি সামরিক চৌকি পুরোপুরি ধ্বংস করা হয়েছে এবং ৯টি চৌকি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে পাকিস্তানি সেনারা। এই হামলায় শতাধিক আফগান সেনা নিহতের খবরও নিশ্চিত করেছে দেশটি।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করেন। তিনি জানান, পাকিস্তানি বাহিনীর চালানো এই হামলায় অন্তত ১৩৩ জন আফগান সেনা প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২০০ জনেরও বেশি সদস্য।
অভিযানে কেবল জনশক্তিরই ক্ষতি হয়নি, বরং আফগান সামরিক সক্ষমতার ওপরও বড় আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়েছে। মোশাররফ জাইদির দেওয়া তথ্যমতে, অভিযানে আফগান বাহিনীর ব্যবহৃত ৮০টিরও বেশি ট্যাংক, কামান এবং সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে। দুই দেশের সীমান্ত এলাকায় চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পক্ষ থেকে এই বড় ধরনের সামরিক অভিযানের তথ্য সামনে এলো।
রিপোর্টারের নাম 























