ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা ইসলামাবাদের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তান। এর পরপরই আফগানিস্তানের রাজধানী কাবুলসহ কান্দাহার ও পাকতিয়া প্রদেশে হামলার খবর পাওয়া গেছে। দুই দেশের দীর্ঘ পার্বত্য সীমান্ত এলাকার কাছাকাছি অবস্থিত এই শহরগুলোতে হামলার ঘটনায় সীমান্তজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগান তালেবান সরকারের বিরুদ্ধে এই ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণার কথা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক কঠোর ভাষার পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন।

আফগান কর্মকর্তারা জানিয়েছেন, কাবুলে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে হামলার সুনির্দিষ্ট স্থান ও সম্ভাব্য হতাহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছেন, পাকিস্তান দক্ষিণাঞ্চলের কান্দাহার এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের পাকতিয়া প্রদেশেও বিমান হামলা চালিয়েছে।

এর আগে আফগানিস্তান দাবি করেছিল, গত রোববার সীমান্ত এলাকায় পাকিস্তানের প্রাণঘাতী বিমান হামলার জবাবে তারা বৃহস্পতিবার গভীর রাতে পাকিস্তানের অভ্যন্তরে সামরিক অভিযান পরিচালনা করে এবং এক ডজনের বেশি সেনাচৌকি দখল করে।

অন্যদিকে, পাকিস্তান সরকার এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, তাদের রোববারের অভিযান ছিল সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে পরিচালিত। ইসলামাবাদ আফগানিস্তানের সাম্প্রতিক হামলাকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে সেনাচৌকি দখলের দাবিকেও অস্বীকার করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী হেনস্তাকারী যুবক গাজীপুরে হত্যা মামলার আসামি: চাঞ্চল্যকর তথ্য উন্মোচন

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা ইসলামাবাদের

আপডেট সময় : ১০:৫৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬