আফগানিস্তানের সীমান্ত থেকে পাকিস্তানে চালানো হামলাকে ‘ভয়াবহ ভুল’ হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আফগান তালেবান চরম অবিবেচকের মতো কাজ করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সম্প্রতি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মহসিন নাকভি। তিনি স্পষ্ট করে বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী আফগান তালেবানের প্রকাশ্য আগ্রাসনের উপযুক্ত এবং দাঁতভাঙা জবাব দিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী তার বিবৃতিতে উল্লেখ করেন, রাতের অন্ধকারে নিরীহ সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু বানিয়ে কাপুরুষোচিত আক্রমণ চালানো হয়েছে। আফগান তালেবানের পক্ষ থেকে চালানো এই ঘৃণ্য অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি আরও জানান, পাকিস্তান তাদের সার্বভৌমত্ব এবং নাগরিকদের নিরাপত্তা রক্ষায় সর্বদা সজাগ রয়েছে এবং যেকোনো ধরনের সীমান্ত লঙ্ঘনের কঠোর জবাব দিতে প্রস্তুত।
রিপোর্টারের নাম 





















