ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

পাক-আফগান সীমান্তে তীব্র সংঘাত: পাকিস্তানের পাল্টা হামলায় ১৩৩ তালেবান নিহতের দাবি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আবারও তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। আফগান ভূখণ্ডে পাকিস্তানের পাল্টা হামলায় ১৩৩ জন তালেবান সদস্য নিহত এবং দুই শতাধিক আহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের যুদ্ধবিমান আফগানিস্তানের নানগারহার প্রদেশে হামলা চালিয়ে একটি বড় গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে।

ইসলামাবাদে সরকারি সূত্রগুলো জানিয়েছে, আফগান দিক থেকে কথিত ‘উসকানিমূলক’ হামলার প্রতিক্রিয়ায় এই পাল্টা অভিযান চালানো হয়েছে। নিরাপত্তা সূত্রের ভাষ্য অনুযায়ী, তালেবান বাহিনীর সীমান্ত লঙ্ঘনের পরপরই পাকিস্তানি বাহিনী ‘অপারেশন গজব-লিল-হক’ শুরু করে।

রাত ২টা পর্যন্ত পরিস্থিতির সর্বশেষ তথ্য দিয়ে প্রধানমন্ত্রীর বৈদেশিক গণমাধ্যমবিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি জানান, আফগান দিক থেকে আসা ‘উসকানিমূলক হামলার’ জবাবে পাকিস্তানি বাহিনী একাধিক পাল্টা আঘাত হেনেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, এই অভিযানে ৭২ জন আফগান তালেবান যোদ্ধা নিহত এবং ১২০ জনের বেশি আহত হয়েছেন। এছাড়াও ১৬টি তালেবান পোস্ট ধ্বংস ও ৭টি দখল করা হয়েছে বলে তিনি দাবি করেন। একটি বড় গোলাবারুদ ডিপো, একটি ব্যাটালিয়ন সদরদপ্তর এবং একটি সেক্টর হেডকোয়ার্টার লক্ষ্যবস্তু করা হয়েছে। জাইদি আরও উল্লেখ করেন যে, ৩৬টির বেশি ট্যাংক, কামান ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড. ইউনূস সরকারের বিদায়: স্বস্তিতে দিল্লি, নতুন সমীকরণের প্রত্যাশা

পাক-আফগান সীমান্তে তীব্র সংঘাত: পাকিস্তানের পাল্টা হামলায় ১৩৩ তালেবান নিহতের দাবি

আপডেট সময় : ০৬:৩০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬