ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জেনেভা বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, শিশুসহ আহত ২৩

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধের বিষয়ে জেনেভায় নির্ধারিত বৈঠকের ঠিক আগমুহূর্তে দেশটির বিভিন্ন শহরে ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো এই রাতভর হামলায় এক শিশুসহ অন্তত ২৩ জন আহত হয়েছেন।

রাজধানী কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানিয়েছেন, কিয়েভ লক্ষ্য করে রাশিয়া শক্তিশালী ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হামলার তীব্রতায় কিয়েভসহ একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দীর্ঘ চার বছর আগে শুরু হওয়া রাশিয়ার এই পূর্ণমাত্রার আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন লাখ লাখ মানুষ। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক মিলিয়ন নাগরিক। বিশেষ করে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলসহ রাশিয়ার সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ওয়াশিংটন দীর্ঘদিনের এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। তবে যুদ্ধ অবসানের লক্ষ্যে জেনেভায় ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার প্রাক্কালে রাশিয়ার এই নতুন দফার হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবনে মালামাল পড়ে শ্রমিকের মৃত্যু

জেনেভা বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, শিশুসহ আহত ২৩

আপডেট সময় : ০২:৪৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬