ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ নেশাদ্রব্য ও চোরাকারবারি আটক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে এক বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ নেশাদ্রব্যসহ এক মাদক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের তেলকুপি সীমান্ত এলাকার জমিনপুর নামক স্থান থেকে এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত মাদক চোরাকারবারির নাম সাকিবুল হাসান (২০), সে জমিনপুর এলাকার মনিরুল ইসলামের ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। ভোরবেলা বিজিবির একটি টহল দল তেলকুপি বিওপি’র জমিনপুর এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ভারতীয় ১০০ বোতল ‘ইস্কাফ’ নামক নেশাদ্রব্যসহ সাকিবুল হাসানকে আটক করতে সক্ষম হয়।

মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই মাদকদ্রব্যের চালানটি ভারত থেকে বাংলাদেশে পাচার করার চেষ্টা করা হচ্ছিল। তবে, এই অভিযানে আরও তিনজন চোরাকারবারি বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত সাকিবুল হাসানকে বিপুল পরিমাণ নেশাদ্রব্যসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজিবি এই সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে তাদের অভিযান অব্যাহত রেখেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জেনেভা বৈঠকের আগে ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, শিশুসহ আহত ২৩

শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ নেশাদ্রব্য ও চোরাকারবারি আটক

আপডেট সময় : ১২:৪৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬