মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:২৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল বাংলাদেশ ব্যাংক

তফসিলি ব্যাংকগুলোর জন্য প্রচলিত ‘টিটি ডিসকাউন্টিং’ সুবিধা বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৩ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এক নির্দেশনায় জানানো হয়, চলতি বছরের ১ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর ফলে এখন থেকে ব্যাংকগুলো তাদের চলতি হিসাবের স্থিতি লিয়েন রেখে আর কোনো তারল্য সুবিধা নিতে পারবে না।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ১৯৯৪ সাল থেকে ব্যাংকগুলো তাদের অনুমোদিত সীমার ২০ শতাংশ অর্থ লিয়েন রেখে এই বিশেষ সুবিধা ভোগ করে আসছিল। তবে বর্তমানে কল মানি মার্কেট, রেপো এবং স্ট্যান্ডিং লিকুইডিটি ফ্যাসিলিটির (এসএলএফ) মতো আধুনিক ও কার্যকর তারল্য ব্যবস্থাপনা ব্যবস্থা চালু থাকায় টিটি ডিসকাউন্টিংয়ের ব্যবহার প্রায় নেই বললেই চলে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই সুবিধাটি চালু থাকায় ব্যাংকগুলোর রেগুলেটরি রেশিও ব্যবস্থাপনায় অহেতুক জটিলতা তৈরি হচ্ছিল এবং লিয়েন রাখা অর্থ সিআরআর হিসেবে গণনা করা সম্ভব হতো না। ব্যাংকিং কার্যক্রম সহজতর করতে এবং সময়ের প্রয়োজনে অপ্রাসঙ্গিক হয়ে পড়া এই নিয়মটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-কোরিয়া সিইপিএ: অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা

টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় : ০৯:৪২:০৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬