যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ সরাসরি ইরানি নাগরিকদের সঙ্গে গোপনে যোগাযোগের এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। সংস্থাটি জানিয়েছে, যেসব ইরানি নাগরিকের কাছে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা বিশেষ দক্ষতা রয়েছে, তারা যেন সিআইএর সঙ্গে যোগাযোগ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত দুই মিনিটের একটি ভিডিও বার্তার মাধ্যমে এই আহ্বান জানানো হয়েছে। সম্পূর্ণ ফারসি ভাষায় তৈরি ওই ভিডিওতে বলা হয়েছে, সিআইএ ইরানি নাগরিকদের কথা শুনতে এবং প্রয়োজনে তাদের সহায়তা করতে প্রস্তুত।
ভিডিওটিতে যারা যোগাযোগ করতে আগ্রহী, তাদের জন্য ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে সম্পূর্ণ নিরাপদ ও গোপনীয়তা বজায় রেখে তথ্য আদান-প্রদানের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়েছে। মূলত সংবেদনশীল তথ্য সংগ্রহের লক্ষ্যেই মার্কিন এই গোয়েন্দা সংস্থাটি সরাসরি বিদেশি নাগরিকদের কাছে এমন বার্তা পৌঁছে দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























