মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

কুতুবদিয়ায় সমুদ্রে ডাকাতির সময় গুলিতে এক জেলের মর্মান্তিক মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে সমুদ্রে মাছ ধরতে গিয়ে একদল জলদস্যুর গুলিতে শাহাদত হোছাইন (১৭) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে। নিহত শাহাদত উত্তর ধুরুং এলাকার মনছুর আলী হাজির পাড়ার মৃত মো. বাদশার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর আনুমানিক ২টার দিকে একটি ফিশিং বোটে ২০ জন মাঝি-মাল্লা নিয়ে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় অতর্কিতভাবে একদল জলদস্যু তাদের উপর হামলা চালায়। জলদস্যুরা বোটে উঠতে ব্যর্থ হলে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। গুলিবর্ষণের এক পর্যায়ে শাহাদত হোছাইন গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন।

আহত অবস্থায় তাকে দ্রুত কুতুবদিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. তাসনিমুল আবেদীন রাহাত তাকে মৃত ঘোষণা করেন।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত জেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চেলসির নতুন চ্যালেঞ্জ নিয়ে আশাবাদী জাভি আলোনসো

কুতুবদিয়ায় সমুদ্রে ডাকাতির সময় গুলিতে এক জেলের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১১:১২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬