ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

পবিত্র রমজানে এক দিনে রেকর্ড সংখ্যক ওমরাহ পালন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৫১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

সৌদি আরব পবিত্র রমজান মাসে এক দিনে ওমরাহ পালনকারী মুসল্লিদের নতুন রেকর্ড অর্জনের ঘোষণা দিয়েছে। গত শনিবার (২১ ফেব্রুয়ারি) ৯ লক্ষ ৪ হাজারেরও বেশি মানুষ পবিত্র কাবা শরিফে তাওয়াফ ও ওমরাহ সম্পন্ন করেছেন। এটি অতীতের সকল রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

এর আগে, ২০২৫ সালের ৭ মার্চ এক দিনে সর্বোচ্চ ৫ লক্ষ মুসল্লি ওমরাহ পালনের রেকর্ড ছিল। রমজান মাস জুড়ে মক্কার মসজিদুল হারামে ওমরাহ পালনকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এই বিপুল সংখ্যক মুসল্লির সুষ্ঠু ব্যবস্থাপনা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

কাবা শরিফের চারপাশের মাতাফ এলাকা, যা খোলা সাদা মার্বেল চত্বর নামে পরিচিত, সারা দিন শুধুমাত্র ওমরাহ পালনকারীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। রমজান মাসে, বিশেষ করে জুমার দিন এবং মাগরিব, ইশা, তারাবিহ ও শেষ দশকের তাহাজ্জুদ নামাজের সময় মসজিদুল হারামে মুসল্লিদের উপচেপড়া ভিড় দেখা যায়। নামাজের স্থান দ্রুত পূর্ণ হয়ে যাওয়ায়, কর্তৃপক্ষ মুসল্লিদের খোলা প্রাঙ্গণ এবং নির্ধারিত অন্যান্য স্থানগুলোতেও নামাজ আদায়ের জন্য নির্দেশনা প্রদান করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

পবিত্র রমজানে এক দিনে রেকর্ড সংখ্যক ওমরাহ পালন

আপডেট সময় : ১০:৫১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬