যুদ্ধ ও উত্তেজনা পরিহার করে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বড় ধরনের সমঝোতা চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে নির্ধারিত বৈঠকের প্রাক্কালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
আব্বাস আরাগচি বলেন, তেহরান একটি ঐতিহাসিক চুক্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। তবে এই অর্জনের বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে ওয়াশিংটন কূটনীতিকে কতটা গুরুত্ব দিচ্ছে, তার ওপর। বিশেষ করে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আসা সামরিক হামলার হুমকির প্রেক্ষাপটে আরাগচির এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিনি স্পষ্ট করেছেন যে, ইরান সংঘাত নয় বরং আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদি সমাধানের পথে হাঁটতে আগ্রহী। তবে পুরো বিষয়টি এখন যুক্তরাষ্ট্রের সদিচ্ছার ওপর ঝুলে আছে বলে মনে করেন এই শীর্ষ কূটনীতিক।
রিপোর্টারের নাম 
























