ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে ইবি শাখার তিন সভাপতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩০:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা করে নিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক ও বর্তমান তিন সভাপতি। বুধবার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অধিবেশনে নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

সংগঠন সূত্রে জানা গেছে, ২০২৬ সেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে গত ২২ ও ২৩ ফেব্রুয়ারি দেশজুড়ে অনলাইনে সদস্যদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সেই ভোটের ফলাফলের ভিত্তিতে গত ২৪ ফেব্রুয়ারি নতুন পরিষদ গঠন করা হয়। বুধবার কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান।

কেন্দ্রীয় কমিটিতে দায়িত্বপ্রাপ্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই তিন নেতা হলেন— হাফেজ আবু মুসা, মাহামুদুল হাসান ও ইউসুফ আলী। তাদের মধ্যে হাফেজ আবু মুসা কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক এবং মাহামুদুল হাসান কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

উল্লিখিত নেতাদের মধ্যে হাফেজ আবু মুসা ২০২৪–২০২৫ এবং মাহামুদুল হাসান ২০২৫–২০২৬ সেশনে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া ইউসুফ আলী বর্তমানে শাখা সভাপতির দায়িত্বে রয়েছেন।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, কেন্দ্রীয় ছাত্রশিবিরের নীতিনির্ধারণী পর্যায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাধিক নেতার এই অন্তর্ভুক্তি সংগঠনটির জাতীয় রাজনীতিতে ইবি শাখার শক্তিশালী অবস্থান ও সক্রিয়তার প্রতিফলন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে হিফজ বিভাগের ছাত্র নিহত

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে ইবি শাখার তিন সভাপতি

আপডেট সময় : ১১:৩০:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬