চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইকেলার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ) এর নির্বাহী কমিটি নির্বাচন আবারও স্থগিত করা হয়েছে। আগামী ১৩ জুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, নির্বাচনের মাত্র দুদিন আগে এই স্থগিতের ঘোষণা আসে।
বৃহস্পতিবার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
উল্লেখ্য, এর আগেও গত ৩ জুন বিএসবিআরএ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু তা স্থগিত করে পরবর্তী নোটিশে ১৩ জুন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। এর আগে, সভাপতি পদে আমজাদ হোসেন চৌধুরীর প্রার্থিতা হাইকোর্ট বৈধ ঘোষণা করেছিল।
হাইকোর্টের নির্দেশনার পরও বিএসবিআরএ’র নির্বাচন বারবার অজ্ঞাত কারণে স্থগিত হওয়ায় ভোটার ও শিপইয়ার্ড মালিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রিপোর্টারের নাম 





















