ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

সাবেক প্রধানমন্ত্রীর আত্মার মাগফিরাত কামনা: শাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০৭:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টির জাতীয়তাবাদী ছাত্রদলের একাংশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে, সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্ব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেও প্রার্থনা করা হয়।

ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোহাগ তাঁর বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রীর গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় সকলের প্রতি দোয়া করার আহ্বান জানান। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেছেন। তাঁর রাজনৈতিক অবদান আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।”

তিনি আরও বলেন, সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে শিক্ষাঙ্গণে ইতিবাচক ছাত্ররাজনীতি চর্চার উপর জোর দিতে হবে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আদর্শ ও নীতিনিষ্ঠ ছাত্ররাজনীতির একটি মডেল ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার ব্যাপারে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এই দোয়া ও ইফতার মাহফিলে ছাত্রদলের সহ-সভাপতি শাহ পরান, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ, আফফান, মো. মোস্তাকিন ইসলাম, হারুন অর রশিদ রাসেল, সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান, সহ-সমাজসেবা সম্পাদক আশিকুর রহমান মারুফ, প্রচার সম্পাদক মকবুল হোসেন, সামাজিক যোগাযোগমাধ্যম সম্পাদক মো. শাহাদাত হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে হিফজ বিভাগের ছাত্র নিহত

সাবেক প্রধানমন্ত্রীর আত্মার মাগফিরাত কামনা: শাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল

আপডেট সময় : ১১:০৭:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬