ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

ঈদের আনন্দ সবার জন্য: রাজশাহীর ছিন্নমূল শিশুদের পাশে ইউনিস্যাব

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫০:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঈদ মানেই ভালোবাসা, সহমর্মিতা আর আনন্দ ভাগাভাগির এক অনন্য উৎসব। তবে সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পথশিশুদের জীবনে এই আনন্দ অনেক সময়ই অধরা থেকে যায়। সেই বৈষম্যের দেয়াল ভেঙে তাদের মুখেও ঈদের হাসি ফোটাতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে ইউনাইটেড নেশনস ইয়ুথ এ্যান্ড স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ইউনিস্যাব)-এর রাজশাহী ডিভিশন। ‘ঈদ ফর স্ট্রিট চিলড্রেন ২০২৬’ শীর্ষক এই কর্মসূচির মাধ্যমে রাজশাহীর ছিন্নমূল শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

জানা গেছে, আগামী ৬ মার্চ এসব সামগ্রী বিতরণ করা হবে। ইতোমধ্যে এই মানবিক উদ্যোগের জন্য তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ৪ মার্চ পর্যন্ত চলবে। আয়োজকরা জানিয়েছেন, এটি কেবল একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং মানবিক দায়বদ্ধতা থেকে জন্ম নেওয়া একটি সমন্বিত সামাজিক কর্মসূচি। এর মূল লক্ষ্য রাজশাহী শহরের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দেওয়া এবং তাদের উৎসবের সম-অংশীদারিত্ব নিশ্চিত করা।

কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে ইউনিস্যাবের স্বেচ্ছাসেবীরা রাজশাহীর বিভিন্ন এলাকায় সরেজমিন পরিদর্শন করে উপকারভোগী শিশুদের একটি সুনির্দিষ্ট তালিকা তৈরি করেছেন। এর ফলে সহায়তা কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকরভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এই মহৎ উদ্যোগ সফল করতে ফান্ডিং, ক্রাউডফান্ডিং এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ সংগ্রহ চলছে। ইউনিস্যাবের নিবন্ধিত সদস্য, অ্যালামনাই এবং শুভাকাঙ্ক্ষীসহ সমাজের সকল স্তরের মানুষকে এই মানবিক প্রয়াসে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইউনিস্যাব রাজশাহী ডিভিশনের রিজিওনাল সেক্রেটারি রাশাদুজ্জামান রাকিব এই প্রসঙ্গে বলেন, “আমাদের সংগঠন দীর্ঘকাল ধরে রাজশাহীর তরুণ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং ক্যারিয়ার প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। ‘ঈদ ফর স্ট্রিট চিলড্রেন’ আমাদের একটি স্বতন্ত্র মানবিক উদ্যোগ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ঈদের আনন্দ সবার জন্য। সেই বিশ্বাস থেকেই রাজশাহীর অবহেলিত পথশিশুদের মুখে হাসি ফোটাতে আমাদের এই আন্তরিক প্রচেষ্টা।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক সহযোগিতায় এবারের কর্মসূচিও সফলভাবে সম্পন্ন হবে। এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে রাজশাহীসহ সারা দেশের সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে হিফজ বিভাগের ছাত্র নিহত

ঈদের আনন্দ সবার জন্য: রাজশাহীর ছিন্নমূল শিশুদের পাশে ইউনিস্যাব

আপডেট সময় : ০৬:৫০:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬