ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে রাবির ৫ শিক্ষার্থী: গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেলেন যারা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পাঁচ শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার ঢাকার আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশনে তাদের এই দায়িত্ব দেওয়া হয়। নতুন এই কেন্দ্রীয় নেতাদের শপথ বাক্য পাঠ করান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

দায়িত্বপ্রাপ্তদের মধ্যে অফিস সম্পাদক পদে এসেছেন আজিজুর রহমান আজাদ, ফাউন্ডেশন সম্পাদক পদে আব্দুল মোহাইমিন এবং সমাজসেবা সম্পাদক পদে মোস্তাকুর রহমান জাহিদ। এছাড়াও কেন্দ্রীয় কার্যকরী পরিষদে ইমরান নাজির ও মুজাহিদ ফয়সালকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আজিজুর রহমান আজাদ রাবির ম্যানেজমেন্ট বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন এবং তিনি রাবি শাখার সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ৩০ সদস্যবিশিষ্ট সম্পাদকীয় কমিটির অফিস সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মোহাইমিন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। তিনিও রাবি শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন।

সমাজসেবা সম্পাদক মোস্তাকুর রহমান জাহিদ অ্যাগ্রিকালচার এন্ড এগ্রোনমি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। রাবি শাখা ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি হিসেবে তার পরিচিতি রয়েছে এবং তিনি বর্তমান রাকসু ভিপি।

কেন্দ্রীয় কার্যকরী পরিষদে দায়িত্বপ্রাপ্ত ইমরান নাজির বাংলা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি রাবি শাখার সাবেক অফিস সম্পাদক এবং বর্তমানে রাজশাহী মহানগর শিবিরের সভাপতি হিসেবে কর্মরত আছেন।

মুজাহিদ ফয়সাল ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। বর্তমানে তিনি রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে হিফজ বিভাগের ছাত্র নিহত

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে রাবির ৫ শিক্ষার্থী: গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেলেন যারা

আপডেট সময় : ০৬:০২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬