ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

প্রশাসক নয়, চসিকের নেতৃত্বেই বহাল ডা. শাহাদাত: নির্বাচন পর্যন্ত তিনিই মেয়র

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৩৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) প্রশাসক নিয়োগের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন স্থানীয় সরকার বিভাগ। পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেনকেই নগর প্রশাসনের দায়িত্বে বহাল রাখার সিদ্ধান্ত জানানো হয়েছে।

বুধবার স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। গত রোববার চসিক মেয়রের মেয়াদ শেষ হওয়ার পর নগর ভবনের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নানা আলোচনা চলছিল। বর্তমান মেয়রই বহাল থাকবেন নাকি প্রশাসক নিয়োগ করা হবে, তা নিয়ে ছিল সংশয়।

স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী সিটি করপোরেশন আইনের ৬ ধারা উল্লেখ করে জানান, পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান মেয়রই তার দায়িত্বে বহাল থাকবেন। আইনের ৬ ধারায় করপোরেশনের মেয়াদ প্রসঙ্গে বলা হয়েছে, প্রথম সভার তারিখ থেকে পাঁচ বছর হবে করপোরেশনের মেয়াদ। আইন অনুযায়ী, মেয়াদপূর্তির পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা।

জানা যায়, চসিকের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি। এ হিসাবে গত রোববার করপোরেশনের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হয়। এর আগে, ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিমকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। তবে ওই নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন মামলা করেন। আদালতের রায়ে ডা. শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করা হলে, ২০২৪ সালের নভেম্বরে তিনি চসিকের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

সচিব রেজাউল মাকছুদ জাহেদী আরও জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ নিতে রাজি না হওয়ায় চসিকের মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব হয়নি। তবে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের বিষয়ে অবহিত করা হয়েছে। এখন নির্বাচন কমিশন এ নির্বাচন সম্পন্ন করবে।

কবে নাগাদ এ সিটির নির্বাচন হতে পারে – এমন প্রশ্নের জবাবে রেজাউল মাকছুদ জাহেদী বলেন, ‘নির্বাচন কবে হবে, এটা সরকারের সিদ্ধান্ত।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সমীকরণ: চীন থেকে অত্যাধুনিক সুপারসনিক মিসাইল কিনছে ইরান

প্রশাসক নয়, চসিকের নেতৃত্বেই বহাল ডা. শাহাদাত: নির্বাচন পর্যন্ত তিনিই মেয়র

আপডেট সময় : ০৩:৩৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬