পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু তার নির্বাচনী এলাকাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও সব ধরনের অনিয়মমুক্ত রাখতে একটি হটলাইন এবং ওয়েবসাইট চালু করেছেন। এই অভিনব উদ্যোগে ব্যাপক সাড়া মিলেছে; মাত্র পাঁচ দিনের মধ্যেই ওয়েবসাইটে ১৬৭টি অভিযোগ জমা পড়েছে এবং অসংখ্য ফোনকল পেয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রী।
মঙ্গলবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন। তিনি লেখেন, “মঙ্গলবার পর্যন্ত ওয়েবসাইটে ১৬৭টি অভিযোগ এবং অসংখ্য ফোনকল পেয়েছি। এতেই প্রমাণ হয়েছে, আপনারা পরিবর্তন চান। প্রতিটি অভিযোগ গুরুত্বসহকারে সমাধান করতে আমরা বদ্ধপরিকর।”
একই পোস্টে মন্ত্রী জরুরি প্রয়োজন ছাড়া হটলাইনে ফোন না করে ওয়েবসাইটে অভিযোগ জানানোর অনুরোধ করেছেন।
এর আগে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে মন্ত্রী তার নির্বাচনী এলাকাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও সব ধরনের অনিয়মমুক্ত রাখতে এই হটলাইন নম্বর (০১৭৩০০-০৪৮৪৪) ও ওয়েবসাইট চালুর ঘোষণা দেন।
রিপোর্টারের নাম 
























