পবিত্র রমজান মাসের প্রথম সপ্তাহেই ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে দুবাই পুলিশ। এই অভিযানে বিভিন্ন জাতীয়তার মোট ২৬ জন ভিক্ষুককে গ্রেপ্তার করা হয়েছে।
দুবাই পুলিশের সাধারণ অপরাধ তদন্ত বিভাগের অধীন সন্দেহজনক ব্যক্তি ও অপরাধ প্রবণতা দমন শাখা শহরজুড়ে সব থানার সমন্বয়ে এই অভিযান পরিচালনা করে। প্রতি বছরের ন্যায় এবারও ‘ভিক্ষুকবিরোধী অভিযান’ শীর্ষক বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রম চলছে। এই অভিযানের মূল স্লোগান হলো— ‘ভিক্ষামুক্ত সচেতন সমাজ’।
রমজান মাসে সাধারণত দান-খয়রাতের প্রবণতা বাড়ে। এই সুযোগকে কাজে লাগিয়ে ভিক্ষাবৃত্তির ঘটনাও বেড়ে যায়। এ কারণে প্রতি বছরই এই সময়ে দুবাই পুলিশ ভিক্ষাবৃত্তি দমনে বিশেষ সতর্কতা অবলম্বন করে এবং অভিযান পরিচালনা করে।
রিপোর্টারের নাম 






















