ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: ৮০ হাজারেরও বেশি শিক্ষার্থী পেল বৃত্তি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:২৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

দীর্ঘদিন পর অনুষ্ঠিত অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ৮০ হাজার ১৫৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশের সময় জানান, এই বৃত্তি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করবে এবং মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করবে। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন।

ঘোষিত ফল অনুযায়ী, দেশের ৯টি সাধারণ বোর্ড থেকে ৬৮ হাজার ৭৬৮ জন, মাদরাসা শিক্ষা বোর্ড থেকে ১১ হাজার ১৮০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে ২০৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। গত ২৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী অংশ নিয়েছিল।

নীতিমালা অনুযায়ী, বোর্ডভিত্তিক আনুপাতিক হারে এবং উপজেলা পর্যায়ে নির্ধারিত কোটার ভিত্তিতে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে এসব বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা নির্দিষ্ট সময় পর্যন্ত মাসিক আর্থিক সুবিধা লাভ করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে হিফজ বিভাগের ছাত্র নিহত

অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: ৮০ হাজারেরও বেশি শিক্ষার্থী পেল বৃত্তি

আপডেট সময় : ০২:২৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬