ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

ফুলবাড়ীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ভ্যানচালকসহ ২ জনের প্রাণহানি, আহত ১

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৪৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

দিনাজপুরের ফুলবাড়ীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকসহ দু’জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ইয়াছমিন আক্তার (৪৫) নামে আরও একজন নারী আহত হয়েছেন। বুধবার (আজ) সকাল আনুমানিক ৮টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের বলিহরপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে আইনুল সরকার (৫৩) পেশায় একজন ভ্যানচালক ছিলেন। তিনি শিবনগর ইউনিয়নের রাজারামপুর এলাকার মৃত কফিল উদ্দিন সরকারের ছেলে। অপর নিহত ব্যক্তি হলেন মোছা. রুমা খাতুন (২২), যিনি আলাদিপুর ইউনিয়নের বারাইহাট এলাকার রফিকুল ইসলামের মেয়ে। রুমা খাতুন রাঙ্গামাটিতে অবস্থিত একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে রুমা খাতুন এবং তার সহকর্মী ইয়াছমিন আক্তার বারাইহাট এলাকা থেকে একটি ভ্যানে করে রাঙ্গামাটিতে অবস্থিত প্রাণ কোম্পানিতে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় দিনাজপুর অভিমুখী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-৩১৯৩) নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ভ্যানটিকে সজোরে চাপা দেয়।

দুর্ঘটনার ফলে ভ্যানচালক আইনুল সরকার এবং ভ্যানে থাকা যাত্রী রুমা খাতুন ঘটনাস্থলেই প্রাণ হারান। একই ভ্যানে থাকা অন্য যাত্রী ইয়াছমিন আক্তার গুরুতর আহত হন এবং তাকে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও তার সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানিয়েছেন, নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে পরিবারের কাছে হস্তান্তর করার প্রস্তুতি চলছে। তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি থানায় আনা হয়েছে, তবে চালক ও সহযোগী পলাতক থাকায় তাদের আটকের জন্য অভিযান চলছে। এই ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভরাডুবি: ‘অপ্রাসঙ্গিক’ হওয়ার ঝুঁকিতে শ্রীলঙ্কা, সাঙ্গাকারার কড়া হুঁশিয়ারি

ফুলবাড়ীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ভ্যানচালকসহ ২ জনের প্রাণহানি, আহত ১

আপডেট সময় : ০১:৪৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬