তুরস্কে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় দেশটির বিমানবাহিনীর এক পাইলট নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে একটি নিয়মিত উড্ডয়ন কার্যক্রম চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, বিমানটি তুরস্কের বালিকেসির এলাকা থেকে স্থানীয় সময় রাত ১২টা ৫৬ মিনিটে (গ্রিনিচ মান সময় মঙ্গলবার রাত ৯টা ৫৬ মিনিট) উড্ডয়ন করে। তবে আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোল রুমের সঙ্গে বিমানটির রেডিও এবং ট্র্যাকিং যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিমানটি নিখোঁজ হওয়ার পরপরই দ্রুত উদ্ধার অভিযান শুরু করে কর্তৃপক্ষ। দীর্ঘ তল্লাশির পর বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায় এবং ঘটনাস্থলেই পাইলটের মৃত্যু নিশ্চিত করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘দুর্ভাগ্যজনকভাবে এই দুর্ঘটনায় আমাদের একজন পাইলট প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে একটি বিশেষজ্ঞ তদন্ত দল গঠন করা হয়েছে।’
কর্তৃপক্ষ নিহত পাইলটের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে। প্রাথমিকভাবে কারিগরি ত্রুটির আশঙ্কা করা হলেও তদন্ত শেষ হওয়ার আগে সুনির্দিষ্ট কোনো মন্তব্য করতে রাজি হয়নি সংশ্লিষ্ট বিভাগ।
রিপোর্টারের নাম 






















