ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রেসক্লাবের ২১তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নোমান ফয়সাল এবং সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নুর আলম।

গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিমের উপস্থিতিতে প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. ইফতেখার আহমেদ।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত মাহাবুব (বাংলাদেশ বুলেটিন), যুগ্ম সম্পাদক সাগর হোসেন শুভ্র (দৈনিক ইত্তেফাক) এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাগর হোসেন জাহিদ (জাগো নিউজ২৪)। দপ্তর সম্পাদকের পদে নির্বাচিত হয়েছেন মো. মোফাজ্জল হক (বাংলাদেশ প্রতিদিন)।

কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. ইকবাল হোসাইন (দৈনিক নয়া দিগন্ত), মাঈন উদ্দিন (দৈনিক আমার দেশ) এবং নাদির আহমেদ (এনপিবি নিউজ)।

ফলাফল ঘোষণার সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম, নির্বাচন কমিশনার অধ্যাপক ইফতেখার রহমান ও অধ্যাপক ড. ফাহমিদা আক্তার, প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. সালমা আক্তার, এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, এবং বিভিন্ন আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-তুরস্ক দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে জোর: বাণিজ্যমন্ত্রীর সাথে তুর্কি রাষ্ট্রদূতের বৈঠক

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচিত

আপডেট সময় : ০৬:১৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬