ঢাকা ১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ইরানে ফলের বাজারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ জন নিহত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

মঙ্গলবার মধ্য ইরানের ইসফাহান প্রদেশের দর্চে শহরের একটি ফলের বাজারে দেশটির সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই খবর নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, হেলিকপ্টারটি ফলের বাজারের ওপর আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই তাতে আগুন ধরে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজনের প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে হেলিকপ্টারের পাইলট ও সহ-পাইলট ছাড়াও দুজন ব্যবসায়ী রয়েছেন।

দুর্ঘটনার পরপরই জরুরি পরিষেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে সব শেষ হয়ে যায়।

উল্লেখ্য, গত সপ্তাহেই ইরানের নিয়মিত বিমান বাহিনীর একটি মার্কিন তৈরি এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান পশ্চিমাঞ্চলীয় হামাদান প্রদেশে বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনায় একজন পাইলট নিহত হন। সাম্প্রতিক সময়ে ইরানে সামরিক উড়োজাহাজ দুর্ঘটনার এটি দ্বিতীয় ঘটনা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি সরকারের পাশে সর্বাত্মকভাবে থাকবে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

ইরানে ফলের বাজারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ জন নিহত

আপডেট সময় : ০৩:০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬