ঢাকা ১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ইরানে ছাত্র বিক্ষোভে ‘লাল রেখা’ টানল সরকার: ‘পবিত্রতা ও জাতীয় পতাকা অলঙ্ঘনীয়’

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সম্প্রতি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন করে বিক্ষোভ শুরু হওয়ার পর শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান সরকার। মঙ্গলবার এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তেহরান জানিয়েছে, শিক্ষার্থীদের বিক্ষোভ করার অধিকার রয়েছে, তবে কিছু নির্দিষ্ট ‘লাল রেখা’ অবশ্যই মেনে চলতে হবে এবং তা কোনোভাবেই অতিক্রম করা যাবে না।

সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এই ‘লাল রেখা’র ব্যাখ্যা দিয়ে বলেন, “পবিত্র বিষয়সমূহ এবং জাতীয় পতাকা—এ দুটিই সেই অলঙ্ঘনীয় সীমা, যা আমাদের রক্ষা করতে হবে। তীব্র ক্ষোভের মুহূর্তেও এগুলোকে কোনোভাবেই লঙ্ঘন করা যাবে না।”

তিনি আরও বলেন, সরকার শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতাকে সম্মান করে। তবে একইসঙ্গে রাষ্ট্রের মৌলিক মূল্যবোধ, ধর্মীয় পবিত্রতা এবং জাতীয় প্রতীকসমূহের প্রতি সম্মান বজায় রাখা সবারই দায়িত্ব। সপ্তাহান্ত থেকে বিভিন্ন ক্যাম্পাসে পুনরায় বিক্ষোভ দানা বাঁধার পর সরকারের পক্ষ থেকে এটিই ছিল প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া।

বিশ্লেষকরা মনে করছেন, চলমান অস্থির পরিস্থিতি শান্ত করার লক্ষ্যেই ইরানের সরকার এমন মন্তব্য করেছে। এর মাধ্যমে একদিকে যেমন শিক্ষার্থীদের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে, তেমনি অন্যদিকে কঠোর বার্তা দিয়ে অস্থিরতা নিয়ন্ত্রণে আনারও চেষ্টা করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি সরকারের পাশে সর্বাত্মকভাবে থাকবে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

ইরানে ছাত্র বিক্ষোভে ‘লাল রেখা’ টানল সরকার: ‘পবিত্রতা ও জাতীয় পতাকা অলঙ্ঘনীয়’

আপডেট সময় : ০২:৩৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬