ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

মাদক সম্রাটের মৃত্যুতে উত্তাল মেক্সিকো: যুক্তরাষ্ট্র-কানাডার জরুরি ভ্রমণ সতর্কতা ও ফ্লাইট বাতিল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:১৬:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মেক্সিকোর শীর্ষ মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেস ওরফে এল মেনচোকে দেশটির সেনাবাহিনী হত্যা করার পর মেক্সিকোর বেশ কিছু এলাকায় ব্যাপক সহিংসতা, সড়ক অবরোধ এবং বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এই পরিস্থিতিতে মেক্সিকোতে অবস্থানরত নিজ নিজ নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র ও কানাডা। একই সঙ্গে বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটও বাতিল করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর মেক্সিকোতে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে। তাদের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, “মেক্সিকোর অনেক এলাকায় চলমান নিরাপত্তা অভিযান, সড়ক অবরোধ এবং অপরাধমূলক কার্যকলাপের কারণে পরিস্থিতি অত্যন্ত অস্থির।” পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মার্কিন নাগরিকদের নিজ নিজ অবস্থানস্থলে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সড়ক অবরোধের কারণে গুয়াদালাজারা এবং পুয়ের্তো ভাল্লার্তা শহর থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ধরনের বিমান চলাচলই মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। অস্থির পরিস্থিতি বিবেচনা করে রোববার বেশ কয়েকটি মার্কিন ও কানাডিয়ান বিমান সংস্থা মেক্সিকোর বিভিন্ন গন্তব্যের ফ্লাইট বাতিল করেছে। এর মধ্যে ইউনাইটেড এয়ারলাইন্স, আমেরিকান এয়ারলাইন্স, সাউথওয়েস্ট এয়ারলাইন্স, আলাস্কা এয়ারলাইন্স, এয়ার কানাডা এবং ওয়েস্টজেট/সানউইং উল্লেখযোগ্য।

মেক্সিকান সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের ৫৯ বছর বয়সী এই কুখ্যাত নেতা তাপালপা শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে গুরুতর আহত হন। পরে তাকে বিমানযোগে মেক্সিকো সিটিতে নেওয়ার পথে তার মৃত্যু হয়। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র তার মাথার দাম হিসেবে ১ কোটি ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল।

কানাডার সরকারও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং মেক্সিকোতে অবস্থানরত কানাডিয়ান নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনার প্রেক্ষাপটে মিচোয়াকান, গুয়েরেরো এবং জালিস্কো রাজ্যের নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

অনেক বিমান সংস্থা জানিয়েছে, মেক্সিকোর উদ্দেশ্যে রওনা দেওয়া কিছু ফ্লাইট মাঝপথেই ফিরে আসতে বাধ্য হয়েছে, যার মধ্যে সাউথওয়েস্ট এয়ারলাইন্সের চারটি ফ্লাইট অন্তর্ভুক্ত। পরিস্থিতি স্বাভাবিক হলে আটকে পড়া যাত্রী ও কর্মীদের ফিরিয়ে আনতে মেক্সিকোতে অতিরিক্ত বিমান পাঠানোর পরিকল্পনা করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তা এখন একটি বড় ইস্যু ও দ্বিতীয় রিফাইনারি গড়া জরুরি: সেনাপ্রধান

মাদক সম্রাটের মৃত্যুতে উত্তাল মেক্সিকো: যুক্তরাষ্ট্র-কানাডার জরুরি ভ্রমণ সতর্কতা ও ফ্লাইট বাতিল

আপডেট সময় : ১১:১৬:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬