ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রীর মেয়াদকাল দুই মেয়াদে সীমিত করল মালয়েশিয়া

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নির্বাহী ক্ষমতার অপব্যবহার রোধ এবং রাষ্ট্রীয় প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে মালয়েশিয়া। এখন থেকে দেশটিতে একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না—এমন বিধান রেখে সোমবার নতুন আইন প্রণয়ন করা হয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে এতদিন প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে কোনো সুনির্দিষ্ট আইনি সীমাবদ্ধতা ছিল না। এই সুযোগে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ দুই দফায় প্রায় ২৪ বছর রাষ্ট্রক্ষমতায় আসীন ছিলেন। নতুন এই আইন প্রণয়নের ফলে দীর্ঘ সময় ক্ষমতা কুক্ষিগত করে রাখার পথ বন্ধ হলো।

বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম চলতি বছরের জানুয়ারিতেই সুশাসন জোরদার ও দুর্নীতি দমনের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর মেয়াদ নির্দিষ্ট করার ঘোষণা দিয়েছিলেন। মূলত ২০২২ সালের সাধারণ নির্বাচনে তার রাজনৈতিক জোট ‘পাকাতান হারাপান’ (পিএইচ)-এর অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এই সংস্কার।

এই আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে আনোয়ার ইব্রাহিম গত সপ্তাহে বলেন, আইনটি কার্যকর হওয়ার পর তা সবার আগে তার নিজের ওপরই প্রয়োগ করা হবে। তিনি মনে করেন, দেশ ও জনগণের কল্যাণে নিষ্ঠার সাথে কাজ করার জন্য ১০ বছর বা দুই মেয়াদই যথেষ্ট সময়। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, তিনি কেবল অন্যদের জন্য আইন তৈরি করছেন না, বরং নিজেই এর উদাহরণ হতে চান।

তবে এই সাংবিধানিক পরিবর্তনটি চূড়ান্তভাবে কার্যকর করতে হলে মালয়েশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের ২২২টি আসনের মধ্যে অন্তত দুই-তৃতীয়াংশ অর্থাৎ ১৪৮ জন আইনপ্রণেতার সমর্থনের প্রয়োজন হবে।

এদিকে, রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও সরকারের সংস্কার প্রক্রিয়ার ধীরগতি নিয়ে সমালোচনা রয়েছে। কোনো কোনো মহলের মতে, আগামী বছরের সাধারণ নির্বাচনকে সামনে রেখে শহুরে ভোটারদের নিজেদের পক্ষে টানতেই আনোয়ার ইব্রাহিমের সরকার এই কৌশলী পদক্ষেপ নিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তা এখন একটি বড় ইস্যু ও দ্বিতীয় রিফাইনারি গড়া জরুরি: সেনাপ্রধান

প্রধানমন্ত্রীর মেয়াদকাল দুই মেয়াদে সীমিত করল মালয়েশিয়া

আপডেট সময় : ১১:০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬