ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

উত্তর-পূর্ব যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, জনজীবনে চরম দুর্ভোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল ভয়াবহ শীতকালীন ঝড়ের কবলে পড়েছে। তীব্র তুষারপাত এবং প্রবল বাতাসের কারণে এই অঞ্চলের কোটি কোটি মানুষ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আবহাওয়া দপ্তরের সতর্কতা জারির আওতায় এসেছেন প্রায় ৫ কোটি ৯০ লাখ মানুষ।

ঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রজুড়ে ৫ হাজারের বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি, প্রায় ৬০০ ফ্লাইট বিলম্বিত হওয়ার খবর পাওয়া গেছে, যা ভ্রমণকারীদের জন্য চরম ভোগান্তির সৃষ্টি করেছে।

নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ ঝড়ের তীব্রতা বিবেচনা করে জরুরি ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। এছাড়া, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ডেলাওয়্যার, নিউ জার্সি এবং রোড আইল্যান্ডসহ একাধিক রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে, স্থানীয় প্রশাসন জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকার এবং অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

উত্তর-পূর্ব যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, জনজীবনে চরম দুর্ভোগ

আপডেট সময় : ১০:০০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬