আফগানিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী আস্তানায় পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার পর কড়া বার্তা দিয়েছেন দেশটির তথ্য ও সম্প্রচার বিষয়ক সংসদীয় সচিব ব্যারিস্টার দানিয়াল চৌধুরী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জাতীয় নিরাপত্তা প্রশ্নে কোনো ধরনের আপস করবে না ইসলামাবাদ।
এক বিবৃতিতে ব্যারিস্টার চৌধুরী জোর দিয়ে বলেন, পাকিস্তান সব সময় সংলাপ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পথ বেছে নিয়েছে। তবে, যখন আফগান ভূমিকে পাকিস্তানের ওপর হামলার জন্য ব্যবহার করা হচ্ছে, তখন নিজেদের স্বদেশ রক্ষা করা ছাড়া আর কোনো বিকল্প থাকে না। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো রকম ছাড় দেওয়া হবে না বলে পুনর্ব্যক্ত করেন তিনি।
রিপোর্টারের নাম 






















