সৌদি আরবের পবিত্র মদিনায় অবস্থিত মসজিদে নববীর নতুন ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব শেখ সালেহ বিন আওয়াদ আল-মাগামসি। একটি রাজকীয় আদেশের মাধ্যমে সৌদি কর্তৃপক্ষ তাকে এই অত্যন্ত মর্যাদাপূর্ণ দায়িত্ব প্রদান করেছে।
১৯৬৩ সালে পবিত্র মদিনা মুনাওয়ারায় জন্মগ্রহণ করেন শেখ সালেহ আল-মাগামসি। শৈশবকাল থেকেই তিনি গভীর ইসলামী জ্ঞান অর্জনে মনোনিবেশ করেন। নিরলস অধ্যবসায় ও সাধনার ফলস্বরূপ পরবর্তীতে তিনি পবিত্র কুরআনের তাফসির বা ব্যাখ্যাশাস্ত্রে বিশেষ দক্ষতা অর্জন করেন এবং একজন প্রখ্যাত আলেম ও পণ্ডিত হিসেবে সুপরিচিতি লাভ করেন। তার জ্ঞান ও পাণ্ডিত্য তাকে মুসলিম বিশ্বে এক সম্মানিত স্থানে অধিষ্ঠিত করেছে।
রিপোর্টারের নাম 






















