ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলা: ৮০ জনের বেশি জঙ্গি নিহতের দাবি ইসলামাবাদের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় গভীর রাতে বিমান হামলা চালিয়ে ৮০ জনের বেশি জঙ্গি সদস্যকে হত্যার দাবি করেছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে পাকিস্তানে ঘটে যাওয়া কয়েকটি আত্মঘাতী হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। রোববার পাকিস্তানের একটি সামরিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। তবে পাকিস্তানের এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ইসলামাবাদ দাবি করেছে, তাদের সামরিক বাহিনীর অভিযানে আরও কয়েক ডজন জঙ্গি সদস্য আহত হয়েছেন। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে একটি বার্তা সংস্থা জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রোববার ভোরে আফগানিস্তানের নানগরহার, পাকতিকা ও খোস্ত প্রদেশের জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা দাবি করেছেন, হামলায় ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামক গোষ্ঠীর ৮০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন। একইসঙ্গে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গে সংশ্লিষ্ট সাতটি আস্তানা ধ্বংস করা হয়েছে।

ধ্বংস হওয়া স্থাপনাগুলোর মধ্যে নানগরহারের নিউ সেন্টার নম্বর–১ ও নিউ সেন্টার নম্বর–২, ইসলাম সেন্টার ও ইব্রাহিম সেন্টার; খোস্তের মোলভি আব্বাস সেন্টার এবং পাকতিকার মোল্লা রাহবার সেন্টার ও মুখলিস ইয়ার সেন্টার অন্তর্ভুক্ত রয়েছে। পাকিস্তানি সূত্রগুলো জানায়, সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গিদের তৎপরতা সম্পর্কে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই হামলা চালানো হয়েছে। অভিযানের পর ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন এবং গোয়েন্দা তথ্য যাচাই শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্চারি ফেডারেশনে আর্থিক স্বচ্ছতা ফেরাতে গিয়ে কোষাধ্যক্ষ অপসারিত

আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলা: ৮০ জনের বেশি জঙ্গি নিহতের দাবি ইসলামাবাদের

আপডেট সময় : ১০:০৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬