ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

নেপালে ভয়াবহ বাস দুর্ঘটনা: নদীতে পড়ে ১৭ জনের মৃত্যু, আহত ২৪

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নেপালের ধাদিং জেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। রাজধানী কাঠমান্ডুগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিশূলী নদীতে পড়ে গেলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ২৪ জন। রোববার পোখরা শহর থেকে কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়েছিল বাসটি।

পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ধাদিং জেলার সেতিদেবী মন্দির এলাকার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং গভীর নদীতে তলিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে নেপালের নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উদ্ধার অভিযানে অংশ নেন।

উদ্ধারকারীরা নিহতদের মরদেহ নদী থেকে উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা করছেন। আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

প্রাথমিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে, নেপালের পাহাড়ি ও দুর্গম ভূখণ্ড, দুর্বল সড়ক অবকাঠামো, পুরোনো যানবাহনের ব্যবহার এবং চালকদের অসতর্কতার কারণে দেশটিতে প্রায়শই এমন ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

নেপালে ভয়াবহ বাস দুর্ঘটনা: নদীতে পড়ে ১৭ জনের মৃত্যু, আহত ২৪

আপডেট সময় : ১০:০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬