মার্কিন সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের তোয়াক্কা না করেই আমদানিকৃত পণ্যের ওপর শুল্কের হার আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে সব ধরনের আমদানি পণ্যের ওপর আগের প্রস্তাবিত ১০ শতাংশ শুল্ক সংশোধন করে তিনি তা ১৫ শতাংশে উন্নীত করেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই কঠোর সিদ্ধান্তের কথা জানান।
প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপটি এমন এক সময়ে এলো, যখন মাত্র একদিন আগেই দেশটির সর্বোচ্চ আদালত তার পূর্ববর্তী শুল্কনীতি বাতিল ঘোষণা করেছিলেন। আদালতের এই রায়ের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প প্রথমে বিশ্বের সব দেশ থেকে আসা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। তবে এর কয়েক ঘণ্টা পার হতে না হতেই সেই হার আরও ৫ শতাংশ বাড়িয়ে মোট ১৫ শতাংশ করার চূড়ান্ত ঘোষণা দেন তিনি।
বিশ্লেষকরা মনে করছেন, আদালতের রায়ের পরপরই ট্রাম্পের এই দ্রুত ও কঠোর অবস্থান বিশ্ব বাণিজ্যে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে। নিজের শুল্কনীতি বাস্তবায়নে ট্রাম্পের এই অনড় অবস্থান আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম এবং বাণিজ্যিক সম্পর্কে বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























