ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

বৈধ শরণার্থীদেরও অনির্দিষ্টকালের আটকাদেশ: মার্কিন প্রশাসনের নতুন নীতি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে বৈধভাবে আশ্রয়প্রার্থী শরণার্থীদের ভবিষ্যৎ এখন আরও অনিশ্চিত। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন এক নিয়মের ফলে, যারা এখনও গ্রিন কার্ডের মতো স্থায়ী বাসিন্দা হওয়ার অনুমতি পাননি, তাদের অনির্দিষ্টকালের জন্য আটক রাখা সম্ভব হবে। জাতীয় নিরাপত্তা এবং শরণার্থীদের প্রবেশ প্রক্রিয়ার ওপর আরও কঠোর নজরদারির প্রয়োজনীয়তাকে এই সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে দেশটির নিরাপত্তা বিভাগ।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর হাতে আসা জাতীয় নিরাপত্তা বিভাগের এক অভ্যন্তরীণ স্মারকলিপি থেকে এই তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে। এই নীতি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রবেশের পর এক বছর পার হয়ে গেলেও যারা স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে ব্যর্থ হবেন, তাদের অভিবাসন কর্মকর্তাদের হাতে গ্রেপ্তার ও আটক হওয়ার আশঙ্কা রয়েছে। এ সংক্রান্ত একটি আইনি নথি দেশটির বিচার বিভাগের আইনজীবীরা ফেডারেল আদালতে জমা দিয়েছেন, যা এই নতুন নীতির আনুষ্ঠানিকতাকেই নির্দেশ করছে। এই পরিবর্তন শরণার্থীদের জীবনে নতুন করে উদ্বেগ ও অনিশ্চয়তার জন্ম দেবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

বৈধ শরণার্থীদেরও অনির্দিষ্টকালের আটকাদেশ: মার্কিন প্রশাসনের নতুন নীতি

আপডেট সময় : ১০:২৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬