আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (আইইইপিএ) ব্যবহার করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আরোপিত ব্যাপক শুল্কের বৈধতা নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টের দেওয়া রায়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট। আদালতের এই রায়কে দেশের স্বার্থে কাজ করার পথে বাধা হিসেবে আখ্যায়িত করে ট্রাম্প বিশ্বজুড়ে নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। শুক্রবার এক বিশেষ বিবৃতিতে তিনি জানান, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের প্রেক্ষিতে বিকল্প আইনি পথ অবলম্বন করে এই নতুন শুল্ক কার্যকর করা হবে।
সুপ্রিম কোর্টের রায়ের পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প শীর্ষ আদালতের সমালোচনা করে বলেন, “আদালতের কিছু সদস্য দেশের জন্য সঠিক কাজটি করার সাহস দেখাতে পারেননি।” হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, “যেসব বিদেশি রাষ্ট্র দীর্ঘদিন ধরে আমাদের শোষণ করে আসছে, তারা এখন উল্লাসে মেতেছে। কিন্তু তাদের এই আনন্দ দীর্ঘস্থায়ী হবে না, আমি তা নিশ্চিত করে বলতে পারি।”
প্রেসিডেন্ট ট্রাম্প জানান, সুপ্রিম কোর্টের রায়ের প্রতিক্রিয়ায় শুক্রবারই তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন। এর মাধ্যমে বিশ্বের সকল দেশের ওপর বর্তমানে আরোপিত শুল্কের অতিরিক্ত হিসেবে নতুন করে ১০ শতাংশ শুল্ক কার্যকর করা হবে। ট্রাম্পের মতে, এই পদক্ষেপ আদালতের রায়ের আইনি সীমাবদ্ধতা এড়িয়ে যাওয়ার একটি কার্যকর উপায় হবে।
রিপোর্টারের নাম 























