ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

বাবরের নামে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞার আবেদন খারিজ করল ভারতের সুপ্রিম কোর্ট

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৫২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মুঘল সম্রাট বাবরের নামে কোনো মসজিদ বা ধর্মীয় স্থাপনা নির্মাণ ও নামকরণের ওপর নিষেধাজ্ঞা জারির আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার সমন্বয়ে গঠিত একটি দ্বিপাক্ষিক বেঞ্চ এই আদেশ প্রদান করেন। আদালত আবেদনটি গ্রহণে অস্বীকৃতি জানানোর পর আবেদনকারীর আইনজীবী তা প্রত্যাহার করে নিতে বাধ্য হন।

শুনানি চলাকালে আবেদনকারীর পক্ষে যুক্তি দেওয়া হয় যে, সম্রাট বাবর একজন ‘আক্রমণকারী’ ছিলেন। এই যুক্তিতে তার নামে কোনো ধর্মীয় উপাসনালয় বা স্থাপনা নির্মাণ করা সমীচীন নয় বলে দাবি করেন সংশ্লিষ্ট আইনজীবী। তবে আদালত এই যুক্তি আমলে না নিয়ে আবেদনটি খারিজ করে দেন। এর ফলে বাবরের নামে কোনো স্থাপনা বা মসজিদ নামকরণে আইনি কোনো বাধা থাকল না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

বাবরের নামে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞার আবেদন খারিজ করল ভারতের সুপ্রিম কোর্ট

আপডেট সময় : ০২:৫২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬