সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) তিন কামান্ডারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সুদানের এল ফাশেরে ১৮ মাস ধরে চলা অবরোধ ও দখলে তাদের ভূমিকার জন্য এই নিষেধাজ্ঞা দেয়া হয়। আরএসএফের বিরুদ্ধে পরিকল্পিত ও ব্যাপক হত্যাযজ্ঞের অভিযোগ রয়েছে। খবর আরব নিউজের।
মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে নিষেধাজ্ঞা ঘোষণা করে। আরএসএফের বিরুদ্ধে এল-ফাশের অবরোধ ও দখলের সময় জাতিগত হত্যা, নির্যাতন, অনাহার এবং যৌন সহিংসতার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র।
রিপোর্টারের নাম 























