ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি যুক্তরাজ্য

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৫১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি যুক্তরাজ্য। মধ্যপ্রাচ্যে হামলা চালাতে এর আগে যুক্তরাষ্ট্র গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড এবং ভারত মহাসাগরে যুক্তরাজ্যের অধীনস্থ অঞ্চল দিয়েগো গার্সিয়া ঘাঁটি ব্যবহার করেছে।

অন্যদিকে দ্য টাইমস জানিয়েছে, চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তর এবং যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র যৌথ সামরিক ঘাঁটি লিজে নেওয়াসংক্রান্ত চুক্তি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সমালোচনার পেছনে যুক্তরাজ্যের পক্ষ থেকে ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ার বিষয়টি ভূমিকা রাখতে পারে।

যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্র বলেন, ‘রীতি অনুযায়ী, আমরা সামরিক কার্যক্রমসংক্রান্ত বিষয়ে মন্তব্য করি না।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন যুবদলের সাবেক নেতা ইসহাক সরকার

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি যুক্তরাজ্য

আপডেট সময় : ১২:৫১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬