ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

গাজা পুনর্গঠনে কাতার দেবে ১ বিলিয়ন ডলার, শান্তি প্রতিষ্ঠায় অঙ্গীকার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজা উপত্যকার পুনর্গঠন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে কাতার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক গঠিত বিশেষ ‘শান্তি পর্ষদ’-এর প্রথম বৈঠকে এই বিশাল অঙ্কের অনুদান দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি।

ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অব পিস-এ অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান শান্তি প্রতিষ্ঠা এবং মধ্যস্থতায় কাতারের দীর্ঘদিনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে গঠিত এই পরিষদ গাজা উপত্যকার জন্য প্রণীত ২০ দফা পরিকল্পনা দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে নিরলসভাবে কাজ করবে।

কাতারের প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, এই পরিচালনা পর্ষদের মূল লক্ষ্য হলো ২০ দফা পরিকল্পনার সম্পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা, যাতে ফিলিস্তিনি ও ইসরাইলি উভয় পক্ষের জন্য ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠিত হয়। তাঁর মতে, এই উদ্দেশ্য পূরণের লক্ষ্যেই কাতার ১ বিলিয়ন ডলার সহায়তা অঙ্গীকার করছে, যা পরিষদের লক্ষ্য অর্জনে সহায়ক হবে। এর মাধ্যমে একটি চূড়ান্ত সমাধানের দিকে অগ্রসর হওয়া সম্ভব হবে, যেখানে ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক স্বীকৃতির আকাঙ্ক্ষা এবং ইসরাইলের নিরাপত্তা ও আঞ্চলিক সম্পৃক্ততার প্রত্যাশা পূরণ হবে।

উল্লেখ্য, চলতি বছরের ১০ জানুয়ারি গাজায় যুদ্ধ বন্ধে উদ্যোগের অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প এই ‘শান্তি পর্ষদ’ গঠনের ঘোষণা দেন। পরবর্তীতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কর্তৃক অনুমোদিত রেজল্যুশন ২৮০৩-এর মাধ্যমে যুদ্ধ-পরবর্তী একটি ব্যবস্থাপনাকাঠামো অনুমোদন করা হয়।

শান্তি পর্ষদের প্রধান দায়িত্বগুলোর মধ্যে রয়েছে—গাজায় অন্তর্বর্তীকালীন পর্যায় তদারকি, পুনর্গঠন ও আন্তর্জাতিক সহায়তা সমন্বয়, আর্থিক সহায়তা প্রদান, রূপান্তরকালীন নিরাপত্তাব্যবস্থা সহজতর করা, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনে সহায়তা এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় বৃহত্তর রাজনৈতিক প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন যুবদলের সাবেক নেতা ইসহাক সরকার

গাজা পুনর্গঠনে কাতার দেবে ১ বিলিয়ন ডলার, শান্তি প্রতিষ্ঠায় অঙ্গীকার

আপডেট সময় : ১০:২৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬