ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ইরান ছাড়ার জরুরি নির্দেশ পোলিশ নাগরিকদের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ইরানে অবস্থানরত পোলিশ নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। বৃহস্পতিবার জারি করা এক সতর্কবার্তায় তিনি এই জরুরি নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, দেশে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে কয়েক ঘণ্টার মধ্যে নাগরিকদের সরিয়ে নেওয়া কঠিন হয়ে পড়তে পারে, বিশেষ করে যখন সশস্ত্র সংঘাতের আশঙ্কা ক্রমশ বাড়ছে।

ডোনাল্ড টাস্ক স্পষ্ট জানিয়েছেন, “অনুগ্রহ করে অবিলম্বে ইরান ত্যাগ করুন এবং কোনো অবস্থাতেই সেখানে ভ্রমণ করবেন না।”

প্রধানমন্ত্রী টাস্কের এই সতর্কবার্তা এসেছে মার্কিন গণমাধ্যম এক্সিওসে-এর একটি প্রতিবেদনের প্রেক্ষাপটে। বুধবার প্রকাশিত ওই প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সামরিক সংঘাতের সম্ভাবনা সাধারণ মার্কিন নাগরিকদের ধারণার চেয়ে অনেক বেশি বলে উল্লেখ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, কয়েক সপ্তাহব্যাপী একটি বড় ধরনের হামলা খুব শিগগিরই শুরু হতে পারে। এই পরিস্থিতিতে উদ্ভূত সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পোলিশ নাগরিকদের সুরক্ষার্থে এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই ফাউন্ডেশনের সংকট: এমপিদের বেতন প্রদানের আহ্বানে নূরের সংহতি

ইরান ছাড়ার জরুরি নির্দেশ পোলিশ নাগরিকদের

আপডেট সময় : ১০:৩৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬