চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৮ দিনেই দেশে ২ বিলিয়ন (২০০ কোটি) ডলারের বেশি রেমিট্যান্স এসেছে, যা অর্থনীতির জন্য এক স্বস্তির বার্তা নিয়ে এসেছে। এই স্বল্প সময়ে প্রবাসীরা মোট ২১২ কোটি ৬০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২৬ হাজার কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৬৬ কোটি ৭০ লাখ ডলার। সেই হিসাবে, এ বছরের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে।
রেমিট্যান্স প্রবাহের এই ঊর্ধ্বগতিতে দেখা গেছে, ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনে দেশে ১৮০ কোটি ৭০ লাখ ডলার এসেছিল। এরপরের মাত্র দুই দিনে (১৭ ও ১৮ ফেব্রুয়ারি) আরও প্রায় ৩০ কোটি ডলার রেমিট্যান্স যুক্ত হয়েছে, যা প্রবাসীদের পাঠানো আয়ের ধারাবাহিক জোরালো ধারাকেই নির্দেশ করে। দেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এই রেমিট্যান্স প্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রিপোর্টারের নাম 























